ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দোকান খুলে দেওয়ার দাবিতে বগুড়ায় বিক্ষোভ ব্যবসায়ীরা

বগুড়া শহরে লকডাউনের তৃতীয় দিনে মানুষের ভিড় আরও বেড়েছে। সকাল থেকেই শহরে ছিল তীব্র যানজট। বিভিন্ন মার্কেট ও বাস চলাচল বন্ধ ছাড়া জনজীবন অনেকটাই স্বাভাবিক।


বুধবার (৭ এপ্রিল) দোকান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও মিছিল সমাবেশ করেছে ব্যবসায়ীরা। শহরের সাতমাথায় বিভিন্ন মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে এতে শহরের নিউ মার্কেটসহ ৭টি মার্কেটের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা শামীম সরকার, শিবলু আলী সরদার, সিরাজুল ইসলাম রতন, শাহীন মন্ডল, মামুন হোসেন, রেজাউল করিম, সোহেল, শাহীন প্রমুখ। বক্তারা বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিকল্প নাই। স্বাস্থ্যবিধি মেনে বিকেল ৫টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ চাই।

ads
ads
ads

Our Facebook Page

↑